
Current Guardian & Chief Patron
Huzur Qaed-e-Millat Shah Sayyid Muhammad Mahmud Ashraf Ashrafi Al-Jilani
- Specialization
- Spiritual Guidance & Patronage
Biography
কায়েদে মিল্লাত, শায়খে তারিক্বাত, রাহনুমায়ে আহলে সুন্নাত, তাজুল মাশায়েখ হযরত মাওলানা আলহাজ্ব আবুল মুখতার সৈয়দ শাহ্ মুহাম্মাদ মামুদ আশরাফ আশরাফী আল জিলানী সাজ্জাদানাশী (মাদ্দাজিল্লুহুল আলী) আস্তানায়ে আলীয়া আশরাফীয়া সারকারে কালাঁ কিছাউছা শরীফ ।
নামঃ সৈয়দ মাহ্মুদ আশরাফ (মাদ্দাজিল্লুহুল আলী )
উপনামমঃ আবুল মুখতার ।
উপাধীমঃ ক্বায়েদে মিল্লাত, তাজুল মাশায়েখ।
সম্মানিত পিতার নামঃ শায়খে আজম সৈয়্যদ মুহাম্মাদ ইজহার আশরাফ (আলাইহির রাহমাহ)
সম্মানিতা মায়ের নামঃ সৈয়্যদা নুজহাত ফাতেমা (আলাইহির রাহমাহ)
সম্মানিত দাদার নামঃ সারকারে কালাঁ সৈয়্যদ শাহ্ মুহাম্মাদ মুখতার আশরাফ (আলাইহির রাহমাহ)
জন্ম তারিখঃ ৭ই জুলাই ১৯৬৪খ্রিষ্টাব্দ ।
জন্ম স্থানঃ কিছাউছা শরীফ, উত্তর প্রদেশ, ভারত ।
বংশীয় পরিচয়: তিনি মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এঁর ৪০তম এবং গাউছে পাক (আলাইহির রাহ্মাহ) এঁর ২৭তম বংশধর।
গৌরবময় শিক্ষাজীবনঃ
তিনি প্রাথমিক শিক্ষা কিছাউছা শরীফের মকতবে অর্জন করেন। অতঃপর কিছুদিন জামেয়া নাঈমিয়া মুরাদাবাদে পড়াশোনা করেন। সেখান থেকে “জামে আশরাফে” এসে উলুমে ইসলামীয়া এবং দারসে নিযামীয়া পরিপূর্ণ করেন।
পরিশেষে, ২৭মুহাররামুল হারাম ১৪১০হিজরী উরসে মাখদূমী এঁর বরকতময় অনুষ্ঠানে আপন দাদাজান আরিফবিল্লাহ মাখদুমুল মাশায়েখ সাইয়িদুনা ওয়া মাওলানা সৈয়্যদ শাহ্ মুহাম্মাদ মুখতার আশরাফ আশরাফী জিলানী, সাজ্জাদানাশী (আলাইহির রাহমাহর ) এবং আশরাফীয়া খানদানের বহু মাশায়েখগণ এঁর পবিত্র হাত হতে দাস্তারে ফাযিলাতের উচ্চ সম্মাননা অর্জন করেন। দ্বীনি শিক্ষার পাশাপাশি উনি আউধ বিশ্ববিদ্যালয় হতে উর্দু, বি.এ, এম.এ এবং আলীগড় বিশ্ববিদ্যালয় হতে মাষ্টার্স পরিপূর্ণ করেন।
শিক্ষকতাঃ
মানব সমাজে সবচেয়ে মর্যাদার স্থান শিক্ষকতার। হুজুর ক্বায়েদে মিল্লাত (মাদ্দাজিল্লুহুল আলী) শিক্ষাজীবন শেষ করার পর পরই ১বছর ফি সাবিলিল্লাহ্ “জামে আশরাফ”এ শিক্ষকতা করেন ।
চারিত্রিক বৈশিষ্ট্য
আল্লাহ্ তায়ালা উনার বাহ্যিক অপরূপ সৌন্দর্য্যকে অসংখ্য গুনের দ্বারা সুসজ্জিত করেন। জ্ঞান, ধৈর্য্য, সহনশীলতা, বিনয়, নম্রতা, আপন মাশায়েখগনের আমানতের রক্ষনাবেক্ষণ, সত্যবাদীতা, সাহসীকতা, একনিষ্ঠতা, সাবধানতা, সহানুভুতি, পরপোকারীতা, হাসিখুশী থাকা, সকলের সাথে আন্তরিকতা বজায় রাখা এমন অসংখ্য পবিত্র গুণের দ্বারা মহান আল্লাহ্ উনার আভ্যন্তরীণ সমস্ত পর্যায়কে পবিত্র করেন।
তিনি দিনরাত আপন বুযুর্গানে কেরামের মিশন এর প্রচার ও প্রসারের কাজে রত থাকেন এবং উনার প্রতিটি কাজের পেছনে উদ্দেশ্যই একই যে কিভাবে এই মিশনকে দায়েম ও ক্বায়েম রাখা যায়। শুধুমাত্র এ ব্যাপারে তিনি, কারো কোন কথা ও বাধার প্রতি ভ্রুক্ষেপ না করে আপন উদ্দেশ্য বাস্তবায়নের প্রতি এগিয়ে যাচ্ছেন এবং প্রচন্ড নীরবতা ও ধৈর্য্যশীলতার দ্বারা মাখদূমী মিশনের প্রতি আগত প্রতিটি সমস্যা বাধাঁ ও বাধাঁপ্রদানকারীদের দূর্গ ভেঙ্গে চুরমার করে এগিয়ে যাচ্ছেন । ইখলাস, একনিষ্ঠতা ও দুনিয়াবিমুখতা উনার অন্যতম এমন গুণ যা উনাকে দুনিয়া ও তার ধনসম্পদ হতে অমুখাপেক্ষী করে তোলে। উনার আল্লাহ্ প্রদত্ত জ্ঞান মেধা ও চিন্তাশীলতা এবং জোশপূর্ণ কাজ বাতিল ও পথভ্রষ্টদের মহল কাঁপিয়ে তোলে ।
Major contributions
- দ্বীন ও সুন্নীয়তের খেদমতঃ
- হুজুর মাখদুমূল মাশায়েখ ও শায়খে আজম (আলাইহির রাহ্মাহ) এঁর রূহানী ফয়েজ এর বরকতে তিনি দ্বীন ও সুন্নীয়তের খেদমতে আত্মনিয়োগ করেন। এসময়ই তিনি বহু গোমরাহ লোকদের সুন্নীয়াতের নূর দেখান এবং বহু সাধারণ সুন্নীদের সিলসিলায়ে আশরাফীয়াতে মুরীদ করে অসাধারণ করে তোলেন।
Notable works
- বায়াত গ্রহণ ও খেলাফাত অর্জনঃ
- শিক্ষকতার পর তিনি আপন দাদাজান মাখদুমুল মাশায়েখ সারকারে কালাঁ (আলাইহির রাহ্মাহ) এর নিকট “সিলসিলায়ে আলীয়া ক্বাদেরীয়া মুনাওয়ারীয়া মুয়াম্মারিয়াতে” বায়াত গ্রহণ করেন। অতঃপর মাহ্বুবে ইলাহী (আলাইহির রাহ্মাহ) এঁর দরবারে এর ইযাযত ও খিলাফত অর্জন করেন এবং আপন সম্মানিত পিতা মাখদুমুল উলামা শায়খে আজম (আলাইহির রাহ্মাহ) হতে “সিলসিলায়ে ক্বাদেরীয়া, চিশতীয়া, আশরাফীয়াতে”বায়াত গ্রহণ করেন। অতঃপর ইযাযত ও খিলাফত অর্জন করেন।
Legacy
Carries forward the founder's spiritual legacy as the current guardian of the Ashrafi community.



