Reg.No. S-14170
Hazratul Allama Huzur Shaykh-e-Azam
Anjuman-e-Ashrafia Charitable Trust

মাখদূমী মিশন

আমলিয়াত সূচিপত্র
আমলিয়াতে আশরাফী • পঞ্চম অজিফা

হিজরি ১২ মাসের দোয়া, নফল নামাজ ও আমল

লতায়েফে আশরাফী ও জাওয়াহেরে খামছা হতে সংগৃহীত হিজরি বারো মাসের প্রামাণ্য নফল নামাজ, রোজা, আরবি দোয়া, বাংলা উচ্চারণ ও অর্থসহ পূর্ণাঙ্গ সংকলন।

১২টি হিজরি মাস১৩টি বরকতময় রাত৪০ হজের সওয়াবের দোয়াআইয়্যামে বিজ ও নফল রোজা
পবিত্র আশুরা, তওবা ও হিজরি নববর্ষ

পবিত্র মোহররম

প্রথম লতিকাঃ পবিত্র মোহররম মাসের বিভিন্ন দোয়া ও নাফেলা ইবাদত

مُحَرَّم
উৎসপৃষ্ঠা ১০৩–১১১

হাদিস শরিফ ও লতায়েফে আশরাফীতে মোহররম মাসের নতুন চাঁদ দেখার দোয়া, আশুরার বিশেষ সালাত, দোয়ায়ে আশুরা, এবং হযরত ইমাম হোসাইন (রা.)-এর রুহে সওয়াব বখশিশের বিশেষ আমল লিপিবদ্ধ রয়েছে।

মাশায়েখীন ও সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রহ.) নির্দেশিত আশুরার ১০টি আমল
1গোসল করা
2নামাজে আশুরা আদায় করা
3রোজা রাখা
4চোখে সুরমা লাগানো
5এতিম শিশুদের মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেওয়া
6দুইজন মুসলমানের মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়া
7পরিবার ও ছোট ছেলে-মেয়েদের জন্য উন্নত খাবার রান্না ও খাওয়ানো
8হাকিম ও বুজুর্গদের সাথে সাক্ষাৎ করা
9রোগী দেখতে যাওয়া ও সেবা করা
10মাতা-পিতা ও সমগ্র মুমিনের জন্য মাগফিরাতের দোয়া করা

পবিত্র মোহররম-এর বিশেষ নফল নামাজ ও দোয়া

9 টি আমল প্রদর্শিত হচ্ছে
⏰ মোহররম মাসের নতুন চাঁদ দেখার সময়
উৎসপৃষ্ঠা ১০৩; হাদিস শরিফ ও লতায়েফে আশরাফী

মোহররমের নতুন চাঁদ দেখার দোয়া

হাদিস শরিফে বর্ণিত হয়েছে, রাসূলে খোদা (দঃ) এরশাদ করেছেন যে, যখন মোহররম মাসের চাঁদ দেখবে তখন এই দোয়াটি পাঠ করবে।

পঠিতব্য দোয়া / তাসবীহ

مَرْحَبًا بِالسَّنَةِ الْجَدِيْدِ وَالشَّهْرِ الْجَدِيْدِ وَالْيَوْمِ الْجَدِيْدِ وَالسَّاعَةِ الْجَدِيْدَةِ مَرْحَبًا بِالْكَاتِبَيْنِ الشَّاهِدَيْنِ اُكْتُبَا فِى صَحِيْفَتِى بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ وَاَنَّ الْجَنَّةَ حَقٌّ وَّالنَّارَ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ اٰتِيَةٌ لَّا رَيْبَ فِيْهَا وَاَنَّ اللّٰهَ يَبْعَثُ مَنْ فِى الْقُبُوْرِ.

বাংলা উচ্চারণ

মারহাবাম বিছছানাতিল জদীদে ওয়াশ শাহরীল জদীদে ওয়াল ইয়াউমিল জদীদে ওয়াচ্ছায়াতিল জদীদাতে মারহাবাম বিল কাতেবাইনিশ শাহেদাইনে উকতুবা ফি ছাহীফাতি বিছমিল্লাহির রাহমানির রাহীম আশহাদ আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদুহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়ান্নারা হাক্কুন ওয়া আন্নাছ ছায়াতা আতীয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবয়াছু মান ফিল কুবুর।

অর্থ

মোবারক হোক নতুন বৎসরের আগমন, নতুন মাসের আগমন, নতুন দিনের আগমন, নতুন ঘণ্টার আগমন, কিরামান কাতেবেনদের আগমন যারা সাক্ষীদাতা হন, আমার আমলনামার মধ্যে লিখে দিন বিছমিল্লাহির রাহমানির রাহীম। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কেউই ইবাদতের অধিকারী নয়, তিনি এক তাঁর কোন অংশীদার নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ (দঃ) তাঁর বান্দা ও রাসুল; জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত নিশ্চিতভাবে আসবে এবং আল্লাহ কবরবাসীদেরকে পুনরুত্থিত করবেন।

৪ রাকাত (এক সালাম বা দুই সালামে)⏰ সুবহে সাদেক উদয় হওয়ার কিছুক্ষণ পূর্বে
উৎসপৃষ্ঠা ১০৪

সুবহে সাদিকের পূর্বের ৪ রাকাত নফল নামাজ

সুবহে সাদেক উদয় হওয়ার কিছুক্ষণ পূর্বে চার রাকাত নামাজ পড়বে। প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পরে বিশ বার আয়াতুল কুরসি এবং পনের বার সুরা এখলাস পাঠ করবে এবং সালাম ফিরানোর পর সুরা এখলাস পাঠ করবে।

নামাজের নিয়ম ও পঠিতব্য সুরা
  • ❖প্রতি রাকাতে সুরা ফাতেহার পর ২০ বার আয়াতুল কুরসি
  • ❖প্রতি রাকাতে ১৫ বার সুরা এখলাস পাঠ
  • ❖সালাম ফিরানোর পর সুরা এখলাস পাঠ
পঠিতব্য দোয়া / তাসবীহ

سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاللّٰهُ اَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ الْعَلِيِّ الْعَظِيْمِ.

বাংলা উচ্চারণ

ছোবহানাল্লাহে ওয়ালহামদু লিল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলীয়্যিল আজীম।

অর্থ

আল্লাহ পবিত্র, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আর মহান সর্বোচ্চ পরাক্রমশালী আল্লাহর সাহায্য ব্যতীত পাপ থেকে বাঁচার বা পুণ্য অর্জনের কোনো শক্তি নেই।

উক্ত নামাজের অসংখ্য সওয়াব ও বরকত রয়েছে।
২ রাকাত
উৎসপৃষ্ঠা ১০৪

জেয়ারতে নবী (দঃ) নসীবের ২ রাকাত সালাত

যদি অন্তরের মধ্যে মারেফাতের আলো থাকে তবে আখেরী জামানার রাসুলুল্লাহ (দঃ)-এর দিদারের উদ্দেশ্যে দুই রাকাত সালাত আদায় করবে, ইনশাআল্লাহ তায়ালা জেয়ারতে নবী নসীব হয়ে ধন্য হবে।

২ রাকাত⏰ মোহররম চাঁদের ১০ তারিখের দিন সূর্য ওঠার পর
উৎসপৃষ্ঠা ১০৪–১০৫

পবিত্র আশুরার সূর্যোদয়-পরবর্তী ২ রাকাত নামাজ ও দোয়া

মোহররমের দশ তারিখ সূর্য উদয় হওয়ার পর দুই রাকাত নফল নামাজ ছালাতুল আশুরার নিয়তে পড়বে। ১ম রাকাতে সুরা ফাতেহার পর আয়াতুল কুরসি এবং ২য় রাকাতে সুরা হাশরের শেষ আয়াতসমূহ (লাও আনযালনা হাজাল কোরআনা... শেষ পর্যন্ত) অথবা স্মরণ না থাকলে ৩ বার সুরা এখলাস পাঠ করবে। সালামের পর দরুদ শরিফ পড়ে এই দোয়াটি পড়বে।

নামাজের নিয়ম ও পঠিতব্য সুরা
  • ❖১ম রাকাতে সুরা ফাতেহা + আয়াতুল কুরসি
  • ❖২য় রাকাতে সুরা ফাতেহা + সুরা হাশরের শেষ আয়াতসমূহ (অথবা ৩ বার সুরা এখলাস)
  • ❖সালামের পর দরুদ শরিফ পাঠ
পঠিতব্য দোয়া / তাসবীহ

يَا اَوَّلَ الْاَوَّلِيْنَ وَيَا اٰخِرَ الْاٰخِرِيْنَ لَا اِلٰهَ اِلَّا اَنْتَ خَلَقْتَ اَوَّلَ مَا خَلَقْتَ فِى هٰذَا الْيَوْمِ وَتَخْلُقُ اٰخِرَ مَا تَخْلُقُ فِى هٰذَا الْيَوْمِ اَعْطِنِىْ فِيْهِ خَيْرَ مَا اَوْلَيْتَ فِيْهِ اَوْلِيَاءَكَ وَاَنْبِيَاءَكَ وَاَصْفِيَاءَكَ مِنْ ثَوَابِ الْبَلَايَا وَاَشْرَفَ مَا اَعْطَيْتَهُمْ فِيْهِ مِنَ الْكَرَامَةِ بِحَقِّ مُحَمَّدٍ عَلَيْهِ السَّلَامُ.

বাংলা উচ্চারণ

এয়া আউয়্যালাল আউয়্যালীনা ওয়া এয়া আখেরাল আখেরীনা লা-ইলাহা ইল্লা আন্তা খালাকতা আউয়্যালা মা-খালাকতা ফি হাজাল ইয়াউমে ওয়া তাখলুকু আখেরা মা-তাখলুকু ফি হাজাল ইয়াউমে আ’তিনি ফিহে খাইরা মা আউলাইতা ফিহে আউলিয়াআকা ওয়া আম্বিয়াআকা ওয়া আছফিয়াআকা মিন ছাওয়াবিল বালায়া ওয়া আশরাফা মা আতাইতাহুম ফিহে মিনাল কারামাতে বিহাক্কে মুহাম্মাদীন আলাইহিছছালাম।

অর্থ

হে সর্ব প্রথমের প্রথম, সর্ব শেষের শেষ! তুমি ব্যতীত অন্য কেউ ইবাদতের অধিকারী নয়। তুমি সর্ব প্রথম যেই জিনিসটি সৃষ্টি করেছ তা এই দিনেই সৃষ্টি করেছ এবং সর্বশেষ যেই বস্তুটি সৃষ্টি করবে তাও এই দিনেই সৃষ্টি করবে। হে প্রভু তুমি আমাকে এই দিনে এমন সব মঙ্গলময় বস্তু দান কর যদ্বারা তোমার প্রিয় আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম ও আছফিয়ায়ে এজামবৃন্দকে এই দিনে সম্মানিত করেছ। যেমন বালামুছিবতের ছাওয়াব ইত্যাদি এবং তন্মধ্যে শ্রেষ্ঠ বস্তু যা তাদেরকে দান করেছ যেমন কারামত, বুজুর্গী, সম্মান শ্রেষ্ঠত্ব ইত্যাদি ইত্যাদি হযরত মোহাম্মদ (দঃ) এর উছিলায় আমাদেরকে দান কর।

৬ রাকাত (এক সালামে)
উৎসপৃষ্ঠা ১০৫–১০৬; জাওয়াহেরে খামছা

জাওয়াহেরে খামছার ৬ রাকাত আশুরার নামাজ ও সিজদার দোয়া

জাওয়াহেরে খামছার মধ্যে হযরত শেখ মোহাম্মদ গাউছ গোয়ালিয়ারী শাত্তারী (রহ.) তরীকায়ে শাত্তারিয়ার বুজুর্গানে কেরামগণের রেওয়ায়তের মাধ্যমে বর্ণনা করেছেন যে, এক সালামের সাথে ছয় রাকাত নফল নামাজ পড়বে এবং প্রত্যেক রাকাতের মধ্যে সুরা আশ-শামস, ওয়াদ্দুহা, জিলজাল, এখলাস, ফালাক ও নাস একবার একবার পাঠ করবে। নামাজ শেষ করে সিজদায় গিয়ে সাত বার সুরা কাফেরুন পাঠ করে দুই হাত তুলে এই দোয়া পড়বে।

নামাজের নিয়ম ও পঠিতব্য সুরা
  • ❖এক সালামে ৬ রাকাত নামাজ
  • ❖প্রতি রাকাতে সুরা আশ-শামস, ওয়াদ্দুহা, জিলজাল, এখলাস, ফালাক ও নাস ১ বার করে
  • ❖নামাজ শেষে সিজদায় গিয়ে ৭ বার সুরা কাফেরুন পাঠ
পঠিতব্য দোয়া / তাসবীহ

اَللّٰهُمَّ اجْعَلْنِىْ مِمَّنْ دَعَاكَ فَاَجَبْتَهٗ وَاٰمَنَ بِكَ فَهَدَيْتَهٗ وَرَغِبَ اِلَيْكَ فَاَعْطَيْتَهٗ وَتَوَكَّلَ عَلَيْكَ فَكَفَيْتَهٗ وَاقْتَرَبَ مِنْكَ فَاَدْنَيْتَهٗ اَللّٰهُمَّ اَمْدِدْ بِعُمْرِىْ فِى الْخَيْرَاتِ مَدًّا وَاجْعَلْ لِّىْ فِى قُلُوْبِ الْمُؤْمِنِيْنَ وُدًّا اَللّٰهُمَّ اَسْأَلُكَ الْاِيْمَانَ بِكَ وَاَسْأَلُكَ الْعَافِيَةَ مِنَ الْبَلَا يَا وَاَسْأَلُكَ حُسْنَ الْعَاقِبَةِ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ يَا ذَا الْجَلَالِ وَالْاِكْرَامِ.

বাংলা উচ্চারণ

আল্লাহুম্মাজ আলনি মিম্মান দায়াকা ফা-আজাবতাহু ওয়া আমানা বিকা ফা-হাদাইতাহু ওয়া রাগেবা ইলাইকা ফা-আতাইতাহু ওয়া তাওয়াক্কালা আলাইকা ফা-কাফাইতাহু ওয়াক্তারাবা মিনকা ফা-আদনাইতাহু আল্লাহুম্মামদুদ বি আইশী ফিল খাইরাতে মাদ্দান ওয়াজআল লি-ফি কুলুবিল মোমিনীনা উদ্দান আল্লাহুম্মা আছয়ালুকাল ঈমানা বিকা ওয়া আছয়ালুকাল আফিয়াতা মিনাল বালায়া ওয়া আছয়ালুকা হুছনাল আকেবাতে ফিদ্দুনিয়া ওয়াল আখেরাতে এয়া জাল জালালে ওয়াল ইকরাম।

উক্ত দোয়াটি পাঠ করার পর ৭০ বার পাঠ করবে: حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ (হাছবিয়াল্লাহু ওয়া নিমাল ওয়াকীলু নিমাল মওলা ওয়া নেমান নছীর)।
উৎসপৃষ্ঠা ১০৬–১০৭; লতায়েফে আশরাফী ও জাওয়াহেরে খামছা

হযরত যয়নুল আবেদীন (রহ.) বর্ণিত প্রসিদ্ধ দোয়ায়ে আশুরা

আশুরার দিন নিজের পরিবার-পরিজন প্রত্যেককে একত্রিত করে এই দোয়া পাঠ করাবে। লতায়েফে আশরাফীর বর্ণনা মতে একবার এবং জাওয়াহেরে খামছার বর্ণনা মতে সাতবার এই দোয়াটি পাঠ করলে সমস্ত বছর যাবৎ মরণাঘাত ও অপমৃত্যু হতে হেফাজতে থাকবে।

পঠিতব্য দোয়া / তাসবীহ

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ. سُبْحَانَ اللّٰهِ مِلْءَ الْمِيْزَانِ وَمُنْتَهَى الْعِلْمِ وَمَبْلَغَ الرِّضَا وَزِنَةَ الْعَرْشِ وَلَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنَ اللّٰهِ اِلَّا اِلَيْهِ سُبْحَانَ اللّٰهِ عَدَدَ الشَّفْعِ وَالْوَتْرِ وَعَدَدَ الْكَلِمَاتِ التَّامَّاتِ وَاَسْأَلُهُ السَّلَامَةَ بِرَحْمَتِهٖ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ الْعَلِيِّ الْعَظِيْمِ وَهُوَ حَسْبِىْ وَنِعْمَ الْوَكِيْلُ وَنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ وَصَلَّى اللّٰهُ عَلٰى خَيْرِ خَلْقِهٖ مُحَمَّدٍ وَّاٰلِهٖ اَجْمَعِيْنَ.

বাংলা উচ্চারণ

বিছমিল্লাহির রাহমানির রাহিম ছোবহানাল্লাহে মিলয়াল মিযান ওয়া মুনতাহাল ইলমে ওয়া মাবলাগার রেদা ওয়া যিনাতাল আরশে ওয়ালা মালজায়া ওয়ালা মানজায়া মিনাল্লাহে ইল্লা ইলাইহে ছোবহানাল্লাহে আদাদাশ শাফয়ে ওয়াল ওয়াতরে ওয়া আদাদাল কালেমা-তিত তাম্মাতে ওয়াছয়ালুহুচ্ছালামাতা বেরাহমাতিহী ওয়ালা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যীল আজিমে ওয়া হুয়া হাছবী ওয়া নেমাল ওয়াকীল ওয়া নেমাল মওলা ওয়া নেমান নাছির ওয়া ছাল্লাল্লাহু আলা খাইরে খালকিহী মোহাম্মাদীন ওয়া আলিহী আজমাঈন।

অর্থ

আমি তাছবিহ পাঠ করছি মিজান পাল্লার পরিপূর্ণ এবং এলেমের শেষ পর্যায় পর্যন্ত, তাঁরই রেজা অর্থাৎ সন্তুষ্টির উচ্চ স্থান পর্যন্ত এবং আরশের ওজন পরিমাণ এবং মনে রাখতে হবে যে, আল্লাহ তায়ালা থেকে পালিয়ে অন্য কোথাও আশ্রয়স্থান এবং উদ্ধার পাওয়ার জায়গা নেই কিন্তু এক মাত্র তাঁরই নিকট। আবার তাছবিহ পাঠ করছি জোড় আর বে-জোড় সংখ্যার পরিমাণ এবং কালেমাতে তাম্মামা অর্থাৎ যাবতীয় শব্দ সংখ্যার পরিমাণ। আমি আল্লাহর নিকট তাঁরই রহমতের দ্বারা সালামতি তালাশ করছি এবং মহান আল্লাহর সাহায্য ছাড়া ভালো কাজ করা বা খারাপ কাজ থেকে বিরত থাকা কারো পক্ষে সম্ভব নয়। সেই মহান আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই অতি উত্তম ব্যবস্থাপক এবং উত্তম প্রভু ও উত্তম সাহায্যকারী। আল্লাহ তায়ালা যেন পরিপূর্ণ রহমত অবতীর্ণ করেন তাঁরই উত্তম সৃষ্টির উপর যার নাম মুহাম্মদ (দঃ) এবং তাঁর আওলাদগণের সকলের উপর।

৪ রাকাত
উৎসপৃষ্ঠা ১০৮; লতায়েফে আশরাফী

সালাতুল খাছমান (শত্রুর অনিষ্ট হতে রক্ষার ৪ রাকাত নামাজ)

হযরত মাখদুম সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রহ.) হতে হযরত নিজামুদ্দীন ইয়ামেনী (রা.) বর্ণনা করেছেন যে, আশুরার দিন মাশায়েখে কেরামের আমল হিসেবে ৪ রাকাত সালাতুল খাছমান নামাজ পড়বে। এর দ্বারা শত্রুর সকল প্রকার অনিষ্ট হতে মাহফুজ হয়ে যাবে এবং সমস্ত দুশমন সন্তুষ্ট থাকবে।

নামাজের নিয়ম ও পঠিতব্য সুরা
  • ❖১ম রাকাতে সুরা ফাতেহা + ৩ বার আয়াতুল কুরসি + ২৫ বার সুরা এখলাস
  • ❖২য় রাকাতে সুরা ফাতেহা + ১ বার তাকাসুর + ১১ বার সুরা এখলাস
  • ❖৩য় রাকাতে সুরা ফাতেহা + ৩ বার কাফেরুন + ১১ বার সুরা এখলাস
  • ❖৪র্থ রাকাতে সুরা ফাতেহা + ১১ বার সুরা এখলাস
  • ❖সালামের পর দরুদ শরিফ এবং ৩ বার চারকুল পাঠ
  • ❖سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ (৩ বার)
  • ❖اَللّٰهُمَّ اغْفِرْ لِىْ وَلِوَالِدَىَّ كَمَا رَبَّيَانِىْ صَغِيْرًا (৩ বার)
  • ❖اَللّٰهُمَّ اغْفِرْلِىْ وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ (৩ বার)
  • ❖اَسْتَغْفِرُ اللّٰهَ رَبِّىْ مِنْ كُلِّ ذَنْبٍ وَّاَتُوْبُ اِلَيْهِ (৪০০ বার)
উৎসপৃষ্ঠা ১০৯–১১০

হায়াত বৃদ্ধি ও হাজত পূরণের বিশেষ আশুরা দোয়া

দোয়ায়ে আশুরাটি পাঠ করার পর ১০ বার দরুদ শরিফ পাঠ করে এই দোয়াটি ১ বার পাঠ করবে।

পঠিতব্য দোয়া / তাসবীহ

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ. يَا فَارِجَ كَرْبِ ذِى النُّوْنِ يَوْمَ عَاشُوْرَاءَ وَيَا جَامِعَ شَمْلِ يَعْقُوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ وَيَا سَامِعَ دَعْوَةِ مُوْسٰى وَهَارُوْنَ يَوْمَ عَاشُوْرَاءَ وَيَا رَحْمٰنَ الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَرَحِيْمَهُمَا صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّاٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّصَلِّ وَسَلِّمْ عَلٰى جَمِيْعِ الْاَنْبِيَاءِ وَالْمُرْسَلِيْنَ وَاقْضِ حَاجَاتِنَا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَطَوِّلْ عُمْرَنَا بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ.

বাংলা উচ্চারণ

এয়া ফারেজা কুরাবে জিন্নুনে ইয়াউমা আশুরা ওয়া এয়া জামেয়া শামলে এয়াকুবা ইয়াউমা আশুরা এয়া ছামেয়া দাওয়াতে মুছা ওয়া হারুনা ইয়াউমা আশুরা এয়া রাহমানাদ্দুনিয়া ওয়াল আখেরাতে ওয়া রাহিমাহুমা ছাল্লে আলা সাইয়েদেনা মুহাম্মাদিন ওয়া আলে সাইয়েদেনা মুহাম্মাদিন ওয়া ছাল্লে ওয়াছাল্লিম আলা জামিয়িল আম্বিয়ায়ে ওয়াল মুরছালিনা ওয়াকদে হাজাতেনা ফিদ্দুনিয়া ওয়াল আখেরাতে ওয়া তাব্বিল উমরানা বেরাহমাতিকা এয়া আরহামার রাহেমীন।

অর্থ

হে খোদা যিনি হযরত ইউনুস আলাইহিস সালামের বিপদ আশুরার দিন দূর করে দিয়েছেন। হে রব! যিনি আশুরার দিনই হযরত ইয়াকুব (আঃ) এর ভারাক্রান্ত অন্তরকে শান্তি দান করেছেন এবং যিনি আশুরার দিন হযরত মুসা ও হারুন (আঃ) এর দোয়া শুনেছেন। হে দুনিয়া ও আখেরাত উভয় জগতের রহমান ও রাহীম! পরিপূর্ণ রহমত অবতীর্ণ কর আমাদের রাসূলে আকরাম হযরত মুহাম্মদ (দঃ) এর উপর ও তাঁর আওলাদগণের উপর এবং দরুদ আর সালাম বর্ষিত হোক সমস্ত আম্বিয়া ও রাসুলগণের উপর। ইহকাল, পরকাল উভয় জগতে আমাদের হাজত পূরণ কর এবং আমাদের হায়াত বৃদ্ধি কর তোমার করুণার দ্বারা হে সবচেয়ে বড় করুণাময়।

২ রাকাত
উৎসপৃষ্ঠা ১১০–১১১

ইমাম হোসাইন (রা.)-এর রুহে সওয়াব বখশিশ ও তাঁর আমলকৃত সালাত

দুই রাকাত নফল নামাজ পড়ে প্রতি রাকাতে ফাতেহার পর ১০ বার সুরা এখলাস পাঠ করবে। সালামের পর আয়াতুল কুরসি ও দরুদ শরিফ ৯ বার করে পাঠ করে হযরত ইমাম হোসাইন (রা.)-এর রুহে পাকের উপর সওয়াব বখশিশ করে দিবে। অপর রেওয়ায়তে ইমাম হোসাইন (রা.) স্বয়ং এ নামাজ প্রতি রাকাতে সুরা ফাতেহা + ১ বার আলাম নাশরাহ + ২৫ বার এখলাস পড়তেন এবং সালামের পর এই দোয়া পাঠ করতেন।

পঠিতব্য দোয়া / তাসবীহ

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ. اِلٰهِىْ بِحُرْمَةِ الْحُسَيْنِ وَاَخِيْهِ وَاُمِّهِ وَاَبِيْهِ وَجَدِّهٖ وَبَنِيْهِ فَرِّجْ عَمَّا اَنَا فِيْهِ وَصَلَّى اللّٰهُ عَلٰى خَيْرِ خَلْقِهٖ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّاٰلِهٖ اَجْمَعِيْنَ.

বাংলা উচ্চারণ

বিছমিল্লাহির রাহমানির রাহিম ইলাহী বেহুরমাতি হোছাইন ওয়া আখিহে ওয়া উম্মিহী ওয়া আবিহে ওয়া জাদ্দিহী ওয়া বানিহে ফাররিজ আম্মা আনা ফিহে ওয়া ছাল্লাল্লাহু আলা খাইরে খালকিহী ছাইয়্যেদেনা মুহাম্মাদীন ওয়া আলিহী আজমাঈন।

অর্থ

ওগো প্রভু! হযরত ইমাম হোসাইন এবং তাঁর ভাই, মাতা-পিতা, নানা ও আওলাদগণের উছিলায় ঐ দুঃখ ও বিপদ দূর করে দাও যার মধ্যে আমি লিপ্ত রয়েছি। আল্লাহ তায়ালা পরিপূর্ণ রহম অবতীর্ণ করুক তাঁরই শ্রেষ্ঠ সৃষ্টি সায়্যিদেনা হযরত মুহাম্মদ (দঃ) এর রুহে পাকের উপর এবং তাঁর আওলাদগণের সকলের উপর।