ঐতিহাসিক প্রেক্ষাপট ও সূচনা
প্রতিষ্ঠা: নভেম্বর ২০০২নামক সংস্থা টি বিগত নভেম্বর ২০০২ ইং সালে আলে রসুল (সাল্লাহু আলেহে ওয়াসাল্লাম) আওলাদে গাউসুল আযম হযরাতুল আল্লামা “হুজুর শায়েখ এ আযম শাহ সৈয়দ মোহাম্মাদ ইজহার আশরাফ” আশরাফী আল-জিলানী (রহমতুল্লাহি আলেহে) সাজ্জাদা নাশীন আস্তানায়ে আলিয়া আশরাফীয়া সারকারে কালাঁ কাছাউছা শরীফ, জেলা-আমবেটকারনগর, উত্তর প্রদেশ ভারত। তিনি ২০০২ ইং সালে বাংলাদেশে অবস্থান কালীন সময়ে আশরাফী মুরিদান গনের ইসলামি শিক্ষার প্রয়োজনীয়তা লক্ষ্য করে একটি কমিটি গঠন পূর্বক মাদ্রাসা, এতিমখানা, মসজিদ ও জনকল্যান কার্যক্রমের নির্দেশ প্রদান করত নামকরন করেন আঞ্জুমান-এ-আশরাফীয়া বাংলাদেশ যাহা জুন ২০২৩ ইং প্রধান পৃষ্ঠপোষক হুজুর কায়েদ এ মিল্লাত এর মাধ্যমে আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট নামকরন করা হয়।
উক্ত কমিটি ধাপে ধাপে এগিয়ে দান/যাকাত/অনুদান এর মাধ্যমে নয়াটোলা মগবাজারে একটি ঘর ভাড়া করে কোরআন শিক্ষা আরম্ভ করিয়া বর্তমান প্রধান উপদেষ্টা জনাব সূফী মোহাম্মদ মিজানুর রহমান সাহেব গোরাঠ, আশুলিয়াতে ৫৭.৭৫ শতাংশ জমি হেবা দলিলের মাধ্যমে কমিটির হস্তান্তর করিলে বাংলাদেশের বিভিন্ন জেলায় বসবাসরত আশরাফী মুরিদানগন তাহাদের দানের মাত্রা বাড়িয়ে দেওয়ায় উক্ত জমিতে একটি মাদ্রসা-এতিমখানা ও মসজিদ নির্মান করা হয় যাহার নামকরন প্রতিষ্ঠাতার মাধ্যমে “আল-জামেয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম ও এতিমখানা” ও মুখতারুল মাসাজিদ” করা হয়। উক্ত মাদ্রাসা-এতিমখানা ও মসজিদ “আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট” এর কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।
বর্তমান প্রধান উপদেষ্টা জনাব সূফী মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের হেবা দলিলের মাধ্যমে প্রাপ্ত সাভার আশুলিয়ার গোরাঠের এই স্থায়ী ভূমিতে প্রতিষ্ঠা করা হয় "আল-জামেয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম ও এতিমখানা" এবং "মুখতারুল মাসাজিদ"।
আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট একটি স্বেচ্ছাসেবি সংস্থা হিসাবে জনসেবা করে আসছে।


